২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজ সাময়িক বরখাস্ত

কার্লোস তেভেজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে তিনি আদৌ অস্বীকার করেছিলেন কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে তিনি আদৌ অস্বীকার করেছিলেন কি না। ম্যানেজার রবার্তো মানচিনি বলেন, বদলি হিসেবে তিনি তেভেজকে মাঠে নামতে বলেন। কিন্তু তেভেজ মাঠে নামতে অস্বীকার করেন বলে তিনি অভিযোগ করেন। সেই সঙ্গে মানচিনি সাফ জানিয়ে দেন, তার সঙ্গে তেভেজের পথ চলা এখানেই শেষ। ক্লাবেও তার দিন শেষ হয়ে গেছে। খেলায় মানচিনির দল হার মানে ২-০ গোলে। তবে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত চলাকালে তেভেজকে দূরে সরিয়ে রাখাই ভালো হবে মনে করছেন তারা। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, নতুন করে নোটিশ না দেয়া পর্যন্ত তেভেজকে দুই সপ্তাহের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে তেভেজকে দলে নেয়ার কথা বিবেচনা করা হবে না। তিনি প্রশিক্ষণেও অংশ নিতে পারবেন না বলে বিবৃতিতে বলা হয়। মানচিনির অভিযোগ তেভেজ অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৬ ঘ.