২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনঝির কোচ বরখাস্ত

স্যামুয়েল ইতোকে নেয়ার পরও রুশ দল আনঝি মাখাশকালার খেলায় উন্নতির কোনো ছোঁয়া দেখছেন না ক্লাব কর্মকর্তারা। তাই তার মাসুল গুনতে হলো কোচ গাদঝি গাদঝিয়েভকে। বরখাস্ত করা হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 08:55 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্যামুয়েল ইতোকে নেয়ার পরও রুশ দল আনঝি মাখাশকালার খেলায় উন্নতির কোনো ছোঁয়া দেখছেন না ক্লাব কর্মকর্তারা। তাই তার মাসুল গুনতে হলো কোচ গাদঝি গাদঝিয়েভকে। বরখাস্ত করা হয়েছে তাকে। রুশ প্রিমিয়ার লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে কোচ বরখাস্তের কথা জানালেও কোনো কারণের কথা উল্লেখ করেনি। ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব নেন গাদঝিয়েভ ২০১০ সালে। ইন্টার মিলান থেকে ক্যামেরুনের আক্রমণভাগের খেলোয়াড় ইতোকে দলে টেনে ফুটবল দুনিয়াকে চমকে দেয় আনঝি। বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হয়, ইতোকে মৌসুম প্রতি পারিশ্রমিক দেয়া হবে ২৯ মিলিয়ন ডলার। বিশ্বের আর কোনো খেলোয়াড় এতো বেশি অর্থ পান না। কিন্তু ইতো যোগ দেয়ার পরও সাফল্য পাচ্ছে না আনঝি। শেষ ছয়টি খেলায় জিতেছে মাত্র একটিতে। এই মুহূর্তে আনঝি আছে লিগের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। বিবৃতিতে বলা হয়, আপাতত কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আন্দ্রে গোরদেয়েভ ও অধিনায়ক রবার্তো কার্লোস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৬ ঘ.