২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ লিগের দ্বিতীয় ধাপে ছয়টি দল

নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদের পর বাংলাদেশ লিগের দ্বিতীয় ধাপ থেকে উত্তর বারিধারা ক্লাবও নাম প্রত্যাহার করে নিয়েছে। তাই ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদের পর বাংলাদেশ লিগের দ্বিতীয় ধাপ থেকে উত্তর বারিধারা ক্লাবও নাম প্রত্যাহার করে নিয়েছে। তাই ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ লিগের দ্বিতীয় ধাপে খেলার জন্য আবেদনই করেনি চট্টগ্রাম মোহামেডান। ফলে শুরুতেই দলের সংখ্যা নেমে আসে ৮-এ। এরপর শুকতারা ও বারিধারাও নাম প্রত্যাহার করে নেয়ায় অংশ নিতে যাওয়া দলের সংখ্যা নেমে এসেছে ৬-এ । এই ৬টি দল হলো চট্টগ্রাম আবাহনী, সিলেট বিয়ানিবাজার, অগ্রণী ব্যাঙ্ক, ভিক্টোরিয়া, কক্স সিটি এফসি ও ওয়ারি ক্লাব। বুধবার বৈঠকে বসেছিল বাংলাদেশ লিগ কমিটি। মাঠ, দলবদল, ফরম্যাট ও বাইলজ নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিটি। তাই শনিবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২৪৫ঘ.