ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩৭তম জাতীয় দাবার প্রাথমিক পর্ব।
বাংলাদেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় শিরোপাজয়ী দাবাড়–রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
এছাড়া এ বছরের মহিলা, জুনিয়র ও সাব-জুনিয়র চ্যাম্পিয়ন এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয় (বেসরকারী বিশ্ববিদ্যালয় বাদে), সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, রেলওয়ে, বিমানবাহিনী, বি.বি.সি.এ. ও বাংলাদেশ বধির ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
প্রাথমিক পর্বের সেরা ৯ জন দাবাড়– চূড়ান্ত পর্বে খেলবেন। চূড়ান্ত পর্বে তাদের সঙ্গে যোগ দেবেন গ্র্যান্ড মাস্টাররা।
প্রাথমিক পর্বের খেলা ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২২৩ঘ.
bdnews24