হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের খেলায় ফরিদপুর ১২-৩ গোলে গাইবান্ধাকে, মানিকগঞ্জ ৫-৩ গোলে নারায়ণগঞ্জকে, টাঙ্গাইল ১২-৭ গোলে নরসিংদীকে, ঢাকা ২৫-০ গোলে গাইবান্ধাকে, বাংলাদেশ আনসার ৩১-০ গোলে মানিকগঞ্জকে ও বিজেএমসি ৩০-১ গোলে টাঙ্গাইলকে হারিয়েছে। অন্য খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ ৭-৭ গোলে ড্র করে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কুড়িগ্রাম ২১-২ গোলে যশোরকে, নওগাঁ ৬-৫ গোলে জয়পুরহাটকে, রাজশাহী ১৮-৭ গোলে লালমনিরহাটকে, দিনাজপুর ১৭-৮ গোলে রংপুরকে, বাগেরহাট ১১-৭ গোলে চুয়াডাঙ্গাকে ও পঞ্চগড় ১৩-৭ গোলে নড়াইলকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২১৪ঘ.
bdnews24