২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার আবার জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ

গত সোমবার কয়েকটি বয়সভিত্তিক দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলো জাতীয় ফুটবল দল । বৃহস্পতিবার আবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত সোমবার কয়েকটি বয়সভিত্তিক দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলো জাতীয় ফুটবল দল । বৃহস্পতিবার আবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে তারা। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২২ এই তিনটি দলকে দুই ভাগে ভাগ করে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। প্রথম খেলায় মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৯ 'বি' ও অনূর্ধ্ব-২২ 'বি' দল। দ্বিতীয় খেলায় নামবে জাতীয় 'বি' ও অনূর্ধ্ব-২২ 'এ' দল। তৃতীয় খেলায় লড়াই হবে জাতীয় 'এ' ও অনূর্ধ্ব-১৯ 'এ' দলের মধ্যে। আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ফুটবলারদের যাচাই করার পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোকেও পরখ করে নিতে এই আয়োজন করেছেন জাতীয় দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫০ঘ.