ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান বিচ গেমসকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করবে কক্সবাজারের সমুদ্র সৈকতে। ৩০ সেপ্টেম্বর প্রস্তুতি শুরু হচ্ছে। চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
দলের ম্যানেজার হাসানুজ্জামান খান বাবলু জানিয়েছেন, বিচ গেমসের প্রস্তুতি নিতে ২৯ সেপ্টেম্বর রাতে ঢাকা ছেড়ে যাবে বাংলাদেশ দল।
৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান বিচ গেমস। এই প্রতিযোগিতায় বাংলাদেশ আরও চারটি ইভেন্টে অংশ নেবে। এই চারটি ইভেন্ট হলো সার্ফিং, কাবাডি (মহিলা), সাঁতার ও শরীর গঠন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল এম. ওয়ালি উল্লাহ জানান, 'গেমসের প্রস্তুতির জন্য আমরা এখনও টাকা হাতে পাইনি। বিওএর তহবিল থেকে আপাতত ফেডারেশনগুলোকে প্রস্তুতির টাকা দেয়া হচ্ছে।"
বিডিনিউজ টোপয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৪ঘ.
bdnews24