ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলকে প্রথম জয় এনে দিতে প্রধান ভূমিকা রাখতে হবে লিওনেল মেসিকেই। বুধবার গ্র"প পর্যায়ে নিজেদের দ্বিতীয় খেলায় বেলারুশ চ্যাম্পিয়ন বাতে বোরিসভের মুখোমুখি হচ্ছে মেসির দল বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী খেলায় ইতালির চ্যাম্পিয়ন এসি মিলানের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিলো প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
নিজের শেষ তিনটি খেলার দুটোতেই হ্যাটট্রিক করেছেন মেসি। আট গোল নিয়ে তিনিই এখন স্পেনের 'লা লিগা'র সর্বোচ্চ গোলদাতা।
মেসি সম্পর্কে সতীর্থ দাভিদ ভিয়া বলেন, "তিনি অবিশ্বাস্য সব কান্ড করছেন। প্রতিদিন নতুন নতুন রেকর্ড করে তিনি সবাইকে চমকে দিচ্ছেন। প্রতিদিনই তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তার কোনো তুলনা নেই। তাকে দলে পেয়ে আমরা খুব খুশি।"
তবে এই ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তা, অ্যালেক্সিস সানচেজ ও ইব্রাহিম আফেলাইকে দলে পাচ্ছে না বার্সেলোনা।
অবশ্য তাদের অনুপস্থিতিতে বার্সার শক্তি খর্ব হবে না বলেই মনে করেন বাতে বোরিসভ কোচ ভিক্টর গোঞ্চারেঙ্কো। তিনি বলেন, "ইনিয়েস্তা খুবই ভালো মানের খেলোয়াড়। তবে বার্সেলোনায় তার জায়গা নেয়ার মতো বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। উদাহরণ হিসেবে থিয়াগো ও সেস ফ্যাব্রেগাসের কথা বলা যায়।"
ফ্যাব্রেগাসের প্রশংসা করে গোঞ্চারেঙ্কো আরো বলেন, "তিনি একজন নিখুঁত খেলোয়াড়। তিনি বিভিন্ন পজিশনে খেলতে পারেন।"
নিজেদের লিগে টানা ১৬ খেলায় অপরাজিত থাকলেও বেলশিনা বোব্র"ইস্কির সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সার মুখোমুখি হতে হচ্ছে বাতেকে।
অন্যদিকে শনিবার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-০ গোলে হারিয়ে দারুণ উজ্জীবিত বার্সেলোনা।
'এইচ' গ্র"পের অন্য খেলায় মুখোমুখি হবে এসি মিলান ও চেক প্রজাতন্ত্রের দল ভিক্টোরিয়া প্লজেন।
মিলান এই ম্যাচে দলে পাচ্ছে না ব্রাজিলের দুই তারকা ফরোয়ার্ড আলেজান্দ্রে পাতো ও রবিনহোকে। তবে পায়ের চোট কাটিয়ে দলে ফিরতে পারেন জাতান ইব্রাহিমোভিচ।
'ই' গ্র"পের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও ভ্যালেন্সিয়া। আর 'এফ' গ্র"পে আর্সেনাল খেলবে গ্রিসের অলিম্পিয়াকোসের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪২ঘ.
bdnews24