ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার থেকে শুরু হতে যাচ্ছে এক্সিম ব্যাংক ২২তম জাতীয় মহিলা হ্যান্ডবল।
এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থা থেকে মোট ২৭টি দল ৮টি গ্র"পে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলাসহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে হ্যান্ডবল স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২৪১ঘ.
bdnews24