২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ পরাশক্তির কঠিন লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় মঙ্গলবার মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় মঙ্গলবার মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। 'এ' গ্র"পে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। 'বি' গ্র"পে ইন্টার মিলান খেলবে সিএসকেএ মস্কোর বিপক্ষে। 'সি' গ্র"পে ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই এফসি বাসেলের সঙ্গে। আর 'ডি' গ্র"পে আয়াক্স আমস্টার্ডামের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। প্রথম খেলায় নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করায় কিছুটা চাপের মধ্যে থেকেই বায়ার্নের মাঠে নামছে ম্যান সিটি। তুলনায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারানো বায়ার্ন অনেক বেশি নির্ভার। তাছাড়া এবারের জার্মান বুন্দেসলিগায় প্রথম খেলায় হেরে যাওয়ার পর টানা ছয়টি জয়ের সুবাদে তারা এখন দারুণ আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে যৌথভাবে শীর্ষে থাকা ম্যান সিটিকে সামনে পেয়ে তাই মোটেও ভীত নয় গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া বায়ার্ন। ফ্র্যাঙ্ক রিবেরির কণ্ঠেও আত্মবিশ্বাসটা প্রতিধ্বনিত। এই ফরাসী ফরোয়ার্ড বলেন , "আমি থাকা অবস্থায় এটাই বায়ার্নের সেরা দল।" তবে ম্যান সিটির দাভিদ সিলভাও মোটেই পিছিয়ে রাখছেন না নিজেদের। তিনি বলেন, "আসলে নাপোলি সেদিন আমাদের বিপক্ষে খুবই ভালো খেলেছিল। তবে বায়ার্নের বিপক্ষেও আমরা নিজেদের ফুটবলটা খেলার চেষ্টা করবো। বল নিজেদের দখলে রেখে ইতিবাচক ফল পাওয়ার চেষ্টা করবো আমরা ।" সিএসকে মস্কোর মাঠে দেখা যেতে পারে এক অন্য ইন্টার মিলানকে। চ্যাম্পিয়ন্স লিগের নবাগত ত্রাবজন্সপরের কাছে ১-০ গোলে হারের তিক্ত স্মৃতি ভুলে ইতালির দলটির লক্ষ্য জয়ের আনন্দে মেতে ওঠা। নতুন কোচ ক্লদিও রানিয়েরির অধীনে শনিবার প্রথম ম্যাচেই পাওয়া জয় ইন্টারকে অনুপ্রাণিত করবেই। দুই মৌসুম আগের সুখস্মৃতিও উজ্জীবিত করে তুলতে পারে তাদের। সেবার এই সিএসকেএ মস্কোকেই কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলো ইন্টার। এদিকে চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া ওয়েইন রুনিকে ছাড়াই সুইজারল্যান্ডের এফসি বাসেলের মুখোমুখি হতে যাচ্ছে ম্যান ইউ। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে দুর্দান্ত সূচনা করলেও শনিবার স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের কারণে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের দুশ্চিন্তায় থাকার কথা। তাছাড়া প্রথম খেলায় বেনফিকার সঙ্গেও ড্র করায় চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভালো হয়নি ম্যান ইউ'র। তবে তাদের জন্য আশার কথা প্রতিপক্ষের সা¤প্রতিক ব্যর্থতা। সুইজারল্যান্ডের ঘরোয়া লিগে ৬ খেলায় কোনো রকমে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে বাসেল। ফার্গুসন অবশ্য প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না। তিনি বলেন, "আমার মনে হয় বেনফিকার সঙ্গে আমরা ইতিবাচক ফলই পেয়েছি। আশা করি আমরা নিজেদের অবস্থান আরো দৃঢ় করতে পারবো। যদিও বাসেল বেশ ভালো দল।" রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো চোট নিয়ে ভীষণ সমস্যায়। পেপে আর কোয়েনত্রাও চোটের কারণে মাঠের বাইরে। নিষেধাজ্ঞার কারণে মার্সেলোও নেই। চোটের কারণে রিকার্দো কারভালহোকে নিয়েও অনিশ্চয়তা। তবে সেরা একাদশের চার জন খেলতে না পারলেও সান্তিয়াগো বার্নাব্যুতে আয়াক্সের বিপক্ষে রিয়ালের জয় পাওয়ারই কথা। স্পেনের প্রিমেরা লিগায় টানা দুই খেলায় পাঁচ পয়েন্ট হারানোর পর শনিবার দশজনের দল হয়েও রায়ো ভায়েকানোর সঙ্গে ৬-২ গোলের বড় জয় রিয়ালের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। সেদিনের বাড়তি প্রাপ্তি ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক। ইতিহাস অবশ্য দু দলকেই অনুপ্রাণিত করতে পারে। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় আগের দশটি মুখোমুখি লড়াইয়ে রিয়ালের পাঁচ জয়ের বিপরীতে চারবার জিতেছে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০২১ ঘ.