২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেমেন ও কোলোনের জয়

জার্মানির বুন্ডেসলিগায় রোববার জিতেছে ওয়ের্ডার ব্রেমেন ও এফসি কোলোন। ২-১ গোলে ব্রেমেন হারায় হার্থা বার্লিনকে। আর হফেনহেইমের বিপক্ষে ২-০ গোলে জেতে কোলোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির বুন্ডেসলিগায় রোববার জিতেছে ওয়ের্ডার ব্রেমেন ও এফসি কোলোন। ২-১ গোলে ব্রেমেন হারায় হার্থা বার্লিনকে। আর হফেনহেইমের বিপক্ষে ২-০ গোলে জেতে কোলোন। ব্রেমেনের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে স্বাগতিক সমর্থকদের হাসি-খুশি অবস্থায় খেলা দেখতে দেয়নি হার্থা। আদ্রিয়ান রামোসের গোলে তিন মিনিটেই এগিয়ে যায় অতিথিরা। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে পড়েন স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪১ হাজার সমর্থক। খেলার ২৩ মিনিটে ব্রেমেনের ক্লডিও পিজারো খেলায় সমতা ফিরিয়ে আনলেও স্বস্তি ফিরে আসে তাদের মধ্যে। জয়সূচক গোল করে মুখে হাসিও ফিরিয়ে আনেন পিজারো। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে (৯০ ৩)। ঘরের মাঠে খেলার ২০ মিনিটে কোলোনকে এগিয়ে নেন মাতো জাজালো। আর ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান লুকাস পদোলস্কি। ব্রেমেন সাত খেলায় ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান খেলায় হার্থার পয়েন্ট ৯। ঠিক এক পয়েন্ট (১০) বেশি কোলোনের। আর সাত খেলায় ১২ পয়েন্ট নিয়ে হফেনহেইম আছে চার নম্বরে। বায়ার্ন মিউনিখ আছে শীর্ষে। দলটির পয়েন্ট ১৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৯ ঘ.