২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভান্তে ও মায়োর্কার জয়

স্পেনের লা লিগায় রোববার জিতেছে লেভান্তে ও মায়োর্কা। এছাড়া গ্রেনাদা ও ওসাসুনার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ড্র হয়েছে স্পোর্টিং গিজন ও রেসিং সান্তানদার এবং জারাগোজা ও মালাগার খেলা। কোনো গোল হয়নি খেলা দু'টোয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার জিতেছে লেভান্তে ও মায়োর্কা। এছাড়া গ্রেনাদা ও ওসাসুনার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ড্র হয়েছে স্পোর্টিং গিজন ও রেসিং সান্তানদার এবং জারাগোজা ও মালাগার খেলা। কোনো গোল হয়নি খেলা দু'টোয়। এস্তাদিও কিউদাদ দ্য ভালেন্সিয়ায় লেভান্তে ৩-১ গোলে হারায় এসপানিওলকে। খেলার ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভান্তের রুবেন সুয়ারেজ। ৫৮ মিনিটে আবারো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান তিনি। ৭৩ মিনিটে এসপানিওলের হেক্টর আলফ্রেডো মোরেনো এক গোল দিয়ে ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু তিন মিনিট পর আবারো ব্যবধান বাড়ান বার্কেরো। মায়োর্কার মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে শুরুতেই এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। কিন্তু শেষ পর্যন্ত হার মেনেই বাড়ি ফিরতে হয়। ১৫ মিনিটে সোসিয়েদাদকে এগিয়ে নেন এজিরেতক্স। পাঁচ মিনিট পরই গোল শোধ করেন ভিক্টর। এরপর গঞ্জালো কাস্ত্রো করেন জয়সূচক গোল, খেলার ৫০ মিনিটে। গ্রেনাদার মাঠে খেলার ২৯ মিনিটে এগিযে যায় অতিথি ওসাসুনা। ৬৪ মিনিটে গ্রেনাদা শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন ফ্রান রিকো। পাঁচ খেলায় ১১ পয়েন্ট নিয়ে লেভান্তে আছে তালিকার তৃতীয় স্থানে। সমান খেলায় মায়োর্কার পয়েন্ট ৬। রিয়াল বেতিস ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। বার্সেলোনার পয়েন্ট ১১ হলেও গোল ব্যবধানে দলটি এগিয়ে আছে লেভান্তের চেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪৪ ঘ.