ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রুটফিল স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়।
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ৯-৭ গোলে সানিডেইল স্কুলকে হারায়। বিজয়ীদল প্রথমার্ধে ৬-৩ গোলে এগিয়ে ছিলো। নারিন্দার পক্ষে আকাশ ৪টি ও সেহাব ৩টি গোল করেন। আর সানিডেইলের পক্ষে শরিফ সাকিফ হাসান ৪টি গোল করেন।
এর আগে সেমিফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১১-৩ গোলে বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজকে এবং সানিডেইল ১০-৮ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে হারায়।
আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৩৬ ঘ.
bdnews24