২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন কেনিয়ার মাকাও

বার্র্র্র্লিনে রোববার দুই ঘন্টা তিন মিনিট ও ৩৮ সেকেন্ডে দৌড় শেষ করে ছেলেদের ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার প্যাট্রিক মাকাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্র্র্র্লিনে রোববার দুই ঘন্টা তিন মিনিট ও ৩৮ সেকেন্ডে দৌড় শেষ করে ছেলেদের ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার প্যাট্রিক মাকাও। ২৬ বছর বয়সী মাকাও এই নিয়ে টানা দুই বছর বার্লিন ম্যারাথন জিতলেন। এছাড়া এ বছর লন্ডন অলিম্পিকে তিনি তৃতীয় হন। রেকর্ডটির আগের মালিক ছিলেন ইথিওপিয়ার হাইলে গেবর্সেলাসি। ২০০৮ সালে বার্লিনে দুই ঘন্টা তিন মিনিট ৫৯ সেকেন্ডে দৌড় শেষ করে ওই রেকর্ড গড়েছিলেন তিনি। দৌড় শেষ করে আনন্দিত মাকাও বলেন, "ম্যারাথনের জন্য আমাদের নতুন প্রজন্ম প্রস্তুত। এটা আমার জীবনের সেরা দিন।" "ঘুম থেকে ওঠার পর আমি কিছুটা অসুস্থ বোধ করছিলাম। কিন্তু ২৫ কিলোমিটার দৌঁড়ানোর পর আমার মনে হলো, আমি বিশ্বরেকর্ড ভাঙ্গতে পারব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/১৭৪৯ ঘ.