ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এই মুহূর্তে এগিয়ে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। কিন্তু তার খুব একটা পেছনেও নেই রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।
পাঁচ খেলায় মেসি গোল করেছেন আটটি। সমান খেলায় সাত গোল করে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোনালদো।
আতলেটিকো মাদ্রিদের রাদমেল ফ্যালকাও পাঁচ খেলায় পাঁচ গোল করে আছেন তৃতীয় স্থানে। পাঁচ গোল করে তার সঙ্গে তিন নম্বর জায়গাটি ভাগাভাগি করছেন ভালেন্সিয়ার রবার্তো সোলদাদো। তিনিও মাঠে নেমেছেন পাঁচবার।
চার গোল করে চার নম্বরে আছেন মালাগার স্যান্টি ক্যাজোরলা ও বার্সেলোনার সেস ফ্যাব্রেগাস। ক্যাজোরলা চারবার মাঠে নামলেও এক ম্যাচ বেশি খেলেছেন ফ্যাব্রেগাস।
তিন গোল করে পঞ্চম স্থানে রয়েছেন ছয় খেলোয়াড়। তারা হলেন রিয়াল সোসিয়েদাদের ইমানল এগিরেটেক্স, রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, গেতাফের নিকোলাস ফেদোর, সেভিয়ার অ্যালভারো নেগ্রেদো, রায়ে ভালেকানোর মিগুয়েল মিচু পেরেজ ও বার্সেলোনার দাভিদ ভিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৫ ঘ.
bdnews24