২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে মিউনিখ, ডর্টমুন্ড

জার্মানির বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে বায়ার লিভারকুসেনকে, বরুসিয়া ডর্টমুন্ড ২-১ গোলে মেইনজকে ও উলফসবার্গ ১-০ গোলে কাইজারস্লটার্নকে হারিয়েছে। আর গোলশূন্য ড্র হয়েছে এফসি অগসবার্গ ও হ্যানোভার ৯৬-এর খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে বায়ার লিভারকুসেনকে, বরুসিয়া ডর্টমুন্ড ২-১ গোলে মেইনজকে ও উলফসবার্গ ১-০ গোলে কাইজারস্লটার্নকে হারিয়েছে। আর গোলশূন্য ড্র হয়েছে এফসি অগসবার্গ ও হ্যানোভার ৯৬-এর খেলা। নিজেদের মাঠ কফেস অ্যারেনায় খেলার ৩৩ মিনিটে নিকোলাই মুলারের গোলে এগিয়ে গিয়েও হার মানতে হয় মেইনজকে। বরুসিয়ার পক্ষে গোল শোধ করেন ইভান পেরিসিস খেলার ৬৪ মিনিটে। খেলার শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন লুকাস পিৎসজেক। মিউনিখের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়েছে লিভারকুসেনকে। খেলার পাঁচ মিনিটেই দলকে এগিয়ে নেন মিউনিখের টমাস মুলার। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান ড্যানিয়েল ভ্যান বুয়েটেন। খেলা শেষের বাঁশি বাজার আগে আগে আরিয়েন রোবেন শেষ পেরেকটি ঠোকেন লিভারকুসেনের কফিনে। নিজেদের মাঠে উলফসবার্গের পক্ষে একমাত্র গোলটি করেন আশকান ডেয়াগাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫০ ঘ.