ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার রাতে কাক্সিক্ষত জয় পেয়েছে নামি ক্লাবগুলো। জিতেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল, চেলসি ও নিউক্যাসল।
ম্যান সিটি ২-০ গোলে এভারটনকে, আর্সেনাল ৩-০ গোলে দশজনের বোল্টন ওয়ান্ডারার্সকে, লিভারপুল ২-১ গোলে উলভারহ্যাম্পটনকে, দশজনের চেলসি ৪-১ গোলে সোয়ান সিটিকে ও নিউক্যাসল ৩-১ গোলে দশজনের ব্ল্যাকবার্নকে হারিয়েছে।
ম্যান সিটির পক্ষে গোল দুইটি করেন ম্যারিও ব্যালোটেলি ও জেমস মিলনের।
আর্সেনালের পক্ষে দুই গোল করেন রবিন ভন পের্সি। বাকি গোলটি করেন আলেসান্দ্রে সং।
লিভারপুলের পক্ষে একটি গোল করেন লুই সুয়ারেজ। অন্য গোলটি ছিলো আত্মঘাতী। উলভারহ্যাম্পটনের পক্ষে একটি গোল শোধ করেন স্টিভেন ফ্লেচার।
চেলসির হয়ে দুইটি গোল করেন রামিরেস। একটি করে গোল করেন ফার্নান্দো তোরেস ও দিদিয়ের দ্রগবা। অ্যাশলে উইলিয়ামস একটি গোল শোধ করেন।
বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকম/এসএনএল/২২১০ ঘ.
bdnews24