২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপের সেমিফাইনাল রোববার

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের দুটি সেমিফাইনালই রোববার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের দুটি সেমিফাইনালই রোববার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মুখোমুখি হবে ঢাকা মহানগর স্কুল একাদশের। খেলা শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। অপর সেমিফাইনালে চাপাই নবাবগঞ্জ জেলা লড়বে টাঙ্গাইল জেলা দলের বিপক্ষে। খেলা শুরু হবে বিকেল ৪টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১১৩ ঘ.