ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংহাই মাস্টার্সে খেলছেন না রজার ফেদেরার। এরই মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি প্রতিযোগিতা থেকে।
ফেদেরার তার ওয়েবসাইটে লেখেন, "দীর্ঘদিনের চোট সমস্যা সারিয়ে তোলার পাশাপাশি গ্রীষ্মজুড়ে খেলার ক্লান্তি ও অবসাদ দূর করার জন্য তার বিশ্রামের প্রয়োজন।"
নিউইয়র্কে ইউএস ওপেনের সেমিফাইনালে হারার কয়েকদিন পর গত সপ্তাহান্তে অস্ট্রেলিয়ায় ডেভিস কাপের দু'টো একক ও একটি দ্বৈত ম্যাচ খেলেন ৩০ বছর বয়সী সুইজারল্যান্ডের এই খেলোয়াড়।
সাংহাই মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, ২০১২ সালে খেলবেন তিনি এই প্রতিযোগিতায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৪ ঘ.
bdnews24