২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে বিজিবির জয়

শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ প্রিমিয়ার কাবাডি সুপার লিগ। প্রথম দিন জয় পেয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের খেলাটি অমীমাংসিত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ প্রিমিয়ার কাবাডি সুপার লিগ। প্রথম দিন জয় পেয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের খেলাটি অমীমাংসিত থাকে। প্রথম খেলায় বিজিবি ২টি লোনাসহ ৩৯-১৭ পয়েন্টে নৌবাহিনীকে হারিয়েছে। প্রথমার্ধে নৌবাহিনী ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিলো। পরের খেলায় সেনাবাহিনী ১৮-১৮ পয়েন্টে পুলিশের সঙ্গে ড্র করেছে। প্রথমার্ধে ৮-৭ পয়েন্টে এগিয়ে ছিলো পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩৭ঘ.