২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার স্কুল হ্যান্ডবলের কোয়ার্টার ফাইনাল

অনূর্ধ্ব-১২ বছর বয়সী বালকদের নিয়ে আয়োজিত স্কুল হ্যান্ডবলের চারটি কোয়ার্টার ফাইনালই হবে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনূর্ধ্ব-১২ বছর বয়সী বালকদের নিয়ে আয়োজিত স্কুল হ্যান্ডবলের চারটি কোয়ার্টার ফাইনালই হবে শনিবার। শুক্রবার সামার ফিল্ড ১০-২ গোলে অপরাজেয় বাংলাদেশকে, সাউথ ব্রিজ ৬-২ গোলে সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয়কে, ধানমন্ডি টিউটোরিয়াল ১৩-৪ গোলে পে-পেনকে, সানিডেল ১২-১ গোলে সাউথ পয়েন্টকে, স্কলাসটিকা ১০-৪ গোলে গ্রিন হেরাল্ডকে, বিআইএস ১৪-১ গোলে হিড ইন্টারন্যাশনালকে, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে সামার ফিল্ডকে, বিএএফ শাহীন স্কুল ও কলেজ ৪-২ গোলে হিড ইন্টারন্যাশনালকে, এসওএস শিশু পল্লী ৮-০ গোলে অপরাজেয় বাংলাদেশকে, সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় ৮-৬ গোলে পে-পেনকে ও ধানমন্ডি টিউটোরিয়াল ১২-৬ গোলে সাউথ ব্রিজকে হারিয়েছে। দিনের অন্য খেলায় নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ৫-৫ গোলে এসওএস শিশু পল্লীর সঙ্গে ড্র করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১০৭ঘ.