ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেএফএ কাপে নিজেদের গ্র"পের শেষ খেলায় সহজ জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও কুষ্টিয়া জেলা।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মারুফ ও সবুজের গোলে খুলনাকে ২-০ গোলে হারায় কুষ্টিয়া। অন্য খেলায় বিকেএসপি ৩-০ গোলে হারায় টাঙ্গাইলকে।
'এ' গ্র"প থেকে আগেই বিকেএসপি ও টাঙ্গাইলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। শুক্রবার গ্র"প-সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয় দল দুটো।
লক্ষ্যপূরণে বিকেএসপি সফল। শিরোপা প্রত্যাশী টাঙ্গাইলকে দাঁড়াতেই দেয়নি তারা। প্রথমার্ধে মুজাহিদের গোল এগিয়ে দেয় বিকেএসপিকে। বিরতির পর আরো দুই গোল করেন মাসুদ উদ্দিন।
৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠলো বিকেএসপি। টাঙ্গাইলের পয়েন্ট ৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৪৭ঘ.
bdnews24