ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, ২০১৪ বিশ্বকাপ ও আগামী বছর অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিকের বাছাইপর্বে ঘরের মাঠের খেলাগুলো নিরপেক্ষ মাঠে খেলতে হবে ইরাককে।
ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) পাঠানো এক চিঠিতে সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিত জর্ডানের বিপক্ষে খেলাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এএফসি এক বিবৃতিতে এ কথা জানায়।
আইএফএ সভাপতি নাজিহ হামুদ জানান ইরাক এই সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করবে।
তিনি বলেন, "ফিফার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। আমরা তা মেনেও চলবো। তবে আমার মনে হয় এটা ঠিক হয়নি। কারণ সিদ্ধান্তটা নেয়া হয়েছে ভুল তথ্যের ওপর ভিত্তি করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৫ঘ.
bdnews24