২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে নিয়ে দুশ্চিন্তায় মরিনহো

স্পেনের লা লিগায় টানা দুই খেলায় ব্যর্থ হওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় টানা দুই খেলায় ব্যর্থ হওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। শনিবার লেভান্তের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর বুধবার রেসিং সান্তানদারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। ৭ পয়েন্ট নিয়ে লিগে সপ্তম স্থানে আছে তারা। তারকাভরা দলটির শিরোপা পুনরুদ্ধারের আশাও তাই সংশয়ের মুখে। মরিনহোও মানছেন সে কথা। বুধবারের ড্রয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পয়েন্টই কিন্তু সবচেয়ে বড় কথা। আমরা পাঁচ পয়েন্ট হারিয়েছে। অবশ্যই এটা দুশ্চিন্তার বিষয়।" প্রথমার্ধে রিয়ালের খেলোয়াড়রা জ্বলে উঠতে না পারলেও বিরতির পর ভালোই খেলেছে তারা। খেলোয়াড়দের তাই প্রাপ্য সম্মান দিতে ভোলেননি মরিনহো। তিনি বলেন "প্রথমার্ধে ভালো না খেললেও দ্বিতীয়ার্ধে আমাদের নিয়ন্ত্রণেই খেলা ছিলো। যদিও আমরা তেমন সুযোগ সৃষ্টি করতে পারিনি। তবে শেষ ৩০ মিনিট আমাদেরই প্রাধান্য ছিলো ।" প্রতিপক্ষের সমালোচনায় মরিনহো সব সময়ই সোচ্চার। সময় নষ্ট করায় রেসিংয়ের সমালোচনাও করেন তিনি। তবে সরাসরি নয়, ব্যঙ্গাত্মকভাবে। তিনি বলেন, "রক্ষণাত্মক খেলার জন্য রেসিংকে ধন্যবাদ দিতেই হবে। তারা বারবার খেলার স্বাভাবিক ছন্দপতন ঘটিয়েছে, সময় নষ্ট করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৩৫ঘ.