ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টার মিলানের কোচ হিসেবে বুধবার দায়িত্ব পেয়েছেন ক্লদিও রানিয়েরি। ভ্যালেন্সিয়া, চেলসি ও রোমার সাবেক কোচ রানিয়েরি প্রায় দু বছরের জন্য ইন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
এবারের মৌসুমে টানা ব্যর্থতার কারণে মঙ্গলবার কোচের পদ থেকে জিয়ান পিয়েরো গ্যাসপেরিনিকে বরখাস্ত করে ইন্টার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ইন্টারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, "আনুষ্ঠানিকভাবে ইন্টারের নতুন কোচ হিসেবে ক্লদিও রানিয়েরির নাম ঘোষণা করা হলো। তার সঙ্গে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করা হয়েছে। রানিয়েরি ও তার সহযোগীদের ইন্টার স্বাগত জানাচ্ছে।"
গত পনেরো মাসে এ নিয়ে পঞ্চম বারের মতো কোচ নিয়োগ করলো ইন্টার মিলান।
গত মৌসুমে রোমার কোচ ছিলেন রানিয়েরি। টানা চার খেলায় হেরে যাওয়ার পর ফেব্র"য়ারিতে পদত্যাগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৪৭ঘ.
bdnews24