ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনের লা লিগায় বুধবার রেসিং সান্তানদারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রোববার লেভান্তের কাছে হেরে যাওয়ার পর রেসিংয়ের বিপক্ষেও হোঁচট খাওয়ায় লিগের শুরুতেই রিয়ালের শিরোপা পুনরুদ্ধারের আশা প্রশ্নের মুখে।
প্রথমার্ধে আক্রমণভাগের খেলোয়াড় হোসে ক্যালেয়ন দুটো সুযোগ নষ্ট করায় রিয়াল গোলের দেখা পায়নি। বিরতির পর অ্যাঞ্জেলো দি মারিয়া ও জাবি আলনসোর ব্যর্থতার কারণে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হোসে মরিনহোর দলকে।
৪ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ের সুবাদে রিয়ালের পয়েন্ট ৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০২৩৪ঘ.
bdnews24