২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপে চট্টগ্রাম ও চাপাই নবাবগঞ্জের জয়

অনূর্ধ্ব-১৫ জেএফএ কাপে জয় পেয়েছে চট্টগ্রাম ও চাপাই নবাবগঞ্জ জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৫ জেএফএ কাপে জয় পেয়েছে চট্টগ্রাম ও চাপাই নবাবগঞ্জ জেলা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম ২-১ গোলে হারায় নারায়ণগঞ্জ জেলাকে। একই ব্যবধানে চাপাই নবাবগঞ্জ জয় পায় ঢাকা মহানগর স্কুল একাদশের বিপক্ষে। দিনের প্রথম খেলায় ৫৭ মিনিটে জাহিদের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। ৬৬ মিনিটে ঝিন্টুর গোলে সমতা ফেরায় নারায়ণগঞ্জ। তবে রেজাউলের ৭৯ মিনিটের গোল জয় এনে দেয় চট্টগ্রামকে। এই জয়ের ফলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম। প্রথম খেলায় মহানগর স্কুলের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। পরের খেলায় চাপাই নবাবগঞ্জের পক্ষে গোল করেন মঈন ও নওশাদ। মহানগর স্কুলের একমাত্র গোলটি আনন্দর। অনিবার্য কারণে জেএফএ কাপের বৃহস্পতিবারের খেলা দুটো পিছিয়ে দেয়া হয়েছে। দুটো খেলাই অনুষ্ঠিত হবে শুক্রবার সকালে। প্রথম খেলায় মুখোমুখি হবে কুষ্টিয়া ও খুলনা। পরের খেলায় গ্র"পের শীর্ষস্থানের জন্য লড়বে টাঙ্গাইল ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৩১ঘ.