ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্রান আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১২ বছরের বালকদের নিয়ে বুধবার শুরু হয়েছে ফ্রুটফিল স্কুল হ্যান্ডবল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিআইএস ১৩-৩ গোলে হারায় বিএএফ শাহীন স্কুল ও কলেজকে।
এরপর নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ৯-৩ গোলে অপরাজেয় বাংলাদেশকে, এসওএস শিশু পল্লী ৯-২ গোলে সামার ফিল্ডকে, সাউথ ব্রীজ ৮-২ গোলে পেরু-পেনকে, স্কলাসটিকা ৭-২ গোলে সাউথ পয়েন্টকে এবং সানিডেল ১০-৬ গোলে গ্রিন হেরাল্ডকে হারায়।
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল ও ধানমন্ডি টিউটোরিয়ালের খেলাটি ৭-৭ গোলে ড্র হয়।
এ প্রতিযোগিতায় চারটি গ্র"পে ঢাকা মহানগরীর ১৬টি স্কুল প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০২১ঘ.
bdnews24