২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো শীর্ষে স্পেন, একধাপ এগিয়েছে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে এক ধাপ উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৩৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে এক ধাপ উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৩৮। বুধবার ফিফা তাদের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে। ১৩ মাস ধরে শীর্ষস্থান ধরে রাখা স্পেনকে টপকে গত মাসে শীর্ষে উঠে গিয়েছিলো বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস। কিন্তু ইউরো-২০১২ বাছাই পর্বের দুটো খেলায় জিতলেও এক মাসের বেশি শীর্ষস্থান ধরে রাখতে পারলো না তারা। জার্মানি অবশ্য তৃতীয় স্থান ধরে রেখেছে। আর এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। র‌্যাঙ্কিংয়ে এটাই তাদের সেরা অবস্থান। গত মাসের তুলনায় এবার দলীয় অবস্থানে কিছুটা অদল-বদল হলেও শীর্ষ দশ দল একই আছে। এর মধ্যে পর্তুগাল তিন ধাপ টপকে পাঁচ নম্বরে এবং ইতালি ও ক্রোয়েশিয়া এক ধাপ টপকে যথাক্রমে ছয় ও নয় নম্বরে উঠে এসেছে। ইংল্যান্ড চার ধাপ নেমে গিয়ে এখন আট নম্বরে। এছাড়া ব্রাজিল ও আর্জেন্টিনা একধাপ করে নেমে যথাক্রমে সাত ও দশ নম্বরে অবস্থান করছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে থাকা জাপান তাদের আগের অবস্থান (পঞ্চদশ) ধরে রেখেছে। একধাপ নেমে গেলেও এখনো আফ্রিকার মধ্যে শীর্ষে আছে আইভরি কোস্টই (ষোড়শ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩০ঘ.