২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কারা দলের জয়

১৩তম প্রিমিয়ার কাবাডি লিগে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কারা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৩তম প্রিমিয়ার কাবাডি লিগে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কারা দল। মঙ্গলবার কাবাডি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় নৌবাহিনী দুটি লোনাসহ ৩৮-১৫ পয়েন্টে হারায় ওয়ান্ডারার্স ক্লাবকে। প্রথমার্ধে বিজয়ী দল ২৩-৮ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয় খেলায় ফায়ার সার্ভিস একটি লোনাসহ ২৪-১১ পয়েন্টে হারায় মানিকনগর কাবাডি দলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিল। দিনের শেষ খেলায় কারা দল আটটি লোনাসহ ৮৮-১৩ পয়েন্টে যাত্রাবাড়ী ফারুক স্মৃতি সংসদের বিপক্ষে জয় পায়। প্রথমার্ধে বিজয়ী দল ৪৮-৬ পয়েন্টে এগিয়ে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩৪ঘ.