ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্ব থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। মঙ্গলবার নিজেদের শেষ খেলায় কুয়েতের কাছে ৪-০ গোলে হেরেছে তারা।
দুই অর্ধে দুটো করে গোল খায় বাংলাদেশ।
ইরাকের কাছে প্রথম খেলায় বাংলাদেশ হেরেছিলো ৭-০ গোলে। এরপর ফিলিস্তিনের বিপক্ষে ২-০ আর ইরানের কাছে ৩-০ গোলে হেরে যায় তারা।
১৬ গোল খেলেও পুরো প্রতিযোগিতায় একটিও গোল করতে পারেনি বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৫৪ঘ.
bdnews24