ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহজ জয়ের সুবাদে জেএফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে টাঙ্গাইল জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টাঙ্গাইল ৬-০ গোলে খুলনাকে ও বিকেএসপি ৩-১ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে।
নিজেদের প্রথম খেলায় কুষ্টিয়াকে ৫-১ গোলে হারানো টাঙ্গাইল দ্বিতীয় খেলাতেও প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। টানা দ্বিতীয় হ্যাটট্রিক করা টাঙ্গাইলের আক্রমণভাগের খেলোয়াড় ইলিয়াস করেন চার গোল। বাকি দুটো গোল লিমন ও মেহেদী হাসানের।
দিনের দ্বিতীয় খেলায় মারুফের গোলে পিছিয়ে পড়েছিলো বিকেএসপি। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে মোজাহিদ, আকাশ ও মাসুদের গোলে সহজ জয় পায় তারা।
নিজেদের প্রথম খেলায় বিকেএসপি ৩-০ গোলে হারিয়েছিলো খুলনাকে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৪৮ঘ.
bdnews24