ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতায় জয় পেয়েছে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগর স্কুল একাদশ।
নারায়ণগঞ্জ ৪-৩ গোলে হারায় চাপাই নবাবগঞ্জকে।
নারায়ণগঞ্জের হয়ে দুটো গোল করেন বাবু। এছাড়া একটি করে গোল করেন সজল ও প্রিন্স।
চাপাই নবাবগঞ্জের হয়ে দুটো গোল করেন মঈন। অন্য গোলটি নওশাদের।
অন্য খেলায় ঢাকা মহানগর স্কুল একাদশ ৩-১ গোলে হারায় চট্টগ্রামকে।
ঢাকার হয়ে সুমন দুটো ও আরিফ একটি গোল করেন। পেনাল্টি থেকে চট্টগ্রামের একমাত্র গোলদাতা জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১১ঘ.
bdnews24