২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে হারিয়েছে ম্যান ইউ

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ৩-১ গোলে চেলসিকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ৩-১ গোলে চেলসিকে হারিয়েছে। প্রথমার্ধে ক্রিস স্মলিং, ন্যানি আর ওয়েইন রুনির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফার্নান্দো তোরেস গোল করলেও চেলসি আর খেলায় ফিরতে পারেনি। রুনি পেনাল্টি নষ্ট না করলে বর্তমান চ্যাম্পিয়নরা বরং আরো বড় ব্যবধানে জিততে পারতো। ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে ম্যানইউ। সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় স্থানে। প্রিমিয়ার লিগের আরেক গুরুত্বপূর্ণ খেলায় ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির দুটো গোলই সার্জিও অ্যাগুয়েরোর। ৫ খেলায় তাদের পয়েন্ট ১৩। লিভারপুলের দিনটা মোটেই ভালো কাটেনি। টটেনহ্যাম হটস্পারের কাছে ৪-০ গোলে হেরে গেছে তারা। চার্লি অ্যাডাম ও মার্টিন স্কারটেল লাল কার্ড দেখায় ৯ জন নিয়ে খেলা শেষ করতে হয়েছে লিভারপুলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৫৫ঘ.