২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময় কাটছেই না ইন্টারের

আবারো হোঁচট খেলো ইন্টার মিলান। শনিবার ইতালির সেরি আতে রোমার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো হোঁচট খেলো ইন্টার মিলান। শনিবার ইতালির সেরি আতে রোমার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। আর নবাগত নোভারাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে ক্যালিয়ারি। এ মৌসুমের শুরুতেই ইতালিয়ান সুপার কাপে এসি মিলানের কাছে শিরোপা হারিয়েছে ইন্টার। সেরি আতে নিজেদের প্রথম খেলায়ও পালের্মোর কাছে ৪-৩ গোলে হেরে গেছে তারা। সেই হারের ক্ষত শুকাতে না শুকাতেই গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ত্রাবজন্সপারের কাছেও বিস্ময়করভাবে হার মেনেছে। খেলার শুরুতেই স্বাগতিক রোমার ওসভালদোর শট ইন্টার গোলরক্ষককে পরীক্ষায় ফেলেছিল। প্রথমার্ধেই তিনবার গোলের সুযোগ সৃষ্টি করেছিল রোমা। ৩৬ মিনিটে প্রথম আক্রমণে যায় ইন্টার। কিন্তু ইওতো নাগাতোমোর শট রোমার পোস্ট ঘেষে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই øাইডারের হাওয়ায় ভাসানো বল থেকে মিলিতোর মাথা ছুঁয়ে বল রোমার জালে প্রায় চলেই যাচ্ছিল। এরপর প্রাধান্য ছিল রোমারই। তাদের আক্রমণ আর ইন্টার গোলরক্ষক সিজারের প্রতিরোধের মধ্যে শেষ হয় উপভোগ্য খেলাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫১ঘ.