ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেভিস কাপ সেমিফাইনালের উদ্বোধনী একক থেকে সরে দাঁড়িয়েছেন নোভাক জোকোভিচ। কারণ পিঠের ব্যথা।
সদ্য ইউএস ওপেন বিজয়ী জোকোভিচের জায়গায় শুক্রবার আর্জেন্টিনার দাভিদ নালবান্দিয়ানের মুখোমুখি হবেন ভিক্টর ত্রইচকি।
ছেলেদের টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ গত বছরও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ডেভিস কাপ সেমিফাইনালের উদ্বোধনী খেলায় অংশ নেননি। ইউএস ওপেনে অংশ নিয়ে ক্লান্ত হয়ে পড়ার জন্যই সিদ্ধান্তটা নিয়েছিলেন তিনি। পরে অবশ্য সার্বিয়ার প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
শুক্রবারের অন্য এককের খেলায় মুখোমুখি হবেন ইয়াঙ্কো তিপসারেভিচ ও হুয়ান মার্তিন দেল পোত্রো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১০ঘ.
bdnews24