২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউর বিপক্ষে অনিশ্চিত দ্রগবা

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাও খেলতে পারেন দিদিয়ের দ্রগবা। চেলসির কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস জানিয়েছেন এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাও খেলতে পারেন দিদিয়ের দ্রগবা। চেলসির কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস জানিয়েছেন এ কথা। আইভরি কোস্টের আক্রমণভাগের খেলোয়াড় দ্রগবা ২৭ আগস্ট নরউইচের গোলরক্ষক জন রুডির ধাক্কায় ব্যথা পান। তারপর আর কোনো খেলায় তিনি অংশ নিতে পারেননি। দ্রগবাকে না পাওয়ার আশঙ্কার কথা জানিয়ে ভিলাস-বোয়াস বলেন, "দিদিয়ের বৃহস্পতিবার মোটামুটি আর শুক্রবার পুরোপুরি অনুশীলন করেছেন। তবু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কমই বলা যায়।" শেষ পর্যন্ত দ্রগবা খেলতে না পারলে তার জায়গায় ফার্নান্দো তোরেস, নিকোলাস আনেলকা অথবা ড্যানিয়েল স্টুরিজকে দিয়ে আক্রমণভাগ সাজানোর পরিকল্পনা রয়েছে চেলসির কোচের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৬ঘ.