ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক সহায়তায় অনূর্ধ্ব-১৫ জেএফএ কাপের চূড়ান্ত পর্বের খেলা ১৮ সেপ্টেম্বর শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৯ সেপ্টেম্বর দেশব্যাপি শুরু হয়েছিল জেএফএ কাপের প্রথম পর্বের খেলা। সেখান থেকে বাছাইকৃত আটটি দল নিয়ে শুরু হবে মূল পর্ব। বাছাইকৃত দলগুলো হলো - বিকেএসপি, টাঙ্গাইল জেলা, কুষ্টিয়া জেলা, খুলনা জেলা, মহানগর স্কুল একাদশ, নারায়ণগঞ্জ জেলা, চট্টগ্রাম জেলা ও চাপাইনবাবগঞ্জ জেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২০১ ঘ.
bdnews24