ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়াদ শেষ হওয়ার আগেই ফিফার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর খবর উড়িয়ে দিয়েছেন সেপ ব্লাটার নিজেই।
৭৫ বছর বয়সী ব্লাটার ২০১৩ সালে তার পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন এবং উয়েফা প্রধান মিশেল প্লাতিনি তার স্থলাভিষিক্ত হবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
ব্লাটারের চার বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৫ সালে।
ব্লাটার তার টুইটারে লেখেন, "ফিফা প্রধানের পদ নিয়ে মিশেল প্লাতিনির সঙ্গে আমার সমঝোতায় পৌঁছার খবরে সত্যের লেশমাত্র নেই।"
এ বছর জুনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার।
নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়নি। কেননা ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বিন হাম্মাম ভোটাভুটি থেকে সরে দাঁড়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭১১ ঘ.
bdnews24