২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শক হয়ে গেলেন ইনিয়েস্তা

নিজেদের মাঠে এসি মিলানের সঙ্গে জিততে না পারার বেদনা তো বার্সেলোনার আছেই। সেই বেদনাকে আবার বাড়িয়ে দিয়েছে আন্দ্রেস ইনিয়েস্তার চোট। তাকে দর্শক হয়ে থাকতে হতে পারে প্রায় চার সপ্তাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মাঠে এসি মিলানের সঙ্গে জিততে না পারার বেদনা তো বার্সেলোনার আছেই। সেই বেদনাকে আবার বাড়িয়ে দিয়েছে আন্দ্রেস ইনিয়েস্তার চোট। তাকে দর্শক হয়ে থাকতে হতে পারে প্রায় চার সপ্তাহ। এসি মিলানের বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে নিজেদের উদ্বোধনী খেলায় চোট পান মাঝমাঠের খেলোয়াড় ইনিয়েস্তা। নু ক্যাম্পে খেলার ৩৮ মিনিটে এসি মিলানের আবাতেকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ইনিয়েস্তার বাঁ-উরুর একটি পেশী ছিঁড়ে যায়। ফলে তাকে তুলে নিয়ে সেস ফ্যাব্রেগাসকে মাঠে নামান কোচ পেপ গার্দিওলা। খেলা ২-২ গোলে ড্র হয়। ধারণা করা হচ্ছে ইনিয়েস্তার সুস্থ হয়ে উঠতে চার সপ্তাহ লাগবে। মাঝমাঠের আরেক নিয়মিত খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজও আহত হয়ে মাঠের বাইরে রয়েছেন। খেলা শেষে গার্দিওলা বলেন, "এটি বড় কোনো চোট নয়, নিতান্তই সাধারণ।" এই মৌসুমে চোট নিয়ে বিপাকে পড়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। পেশীতে টান ধরেছে 'ফুলব্যাক' এরিক আবিদালের। রক্ষণভাগের নিয়মিত খেলোয়াড় জেরার্ড পিকো রয়েছেন দর্শক হয়ে। তবে সুস্থ হয়ে দলে ফিরেছেন অধিনায়ক কার্লোস পুয়োল ছাড়াও থিয়াগো আলকানতারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭২৮ ঘ.