ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে পয়েন্ট ভাগাভাগি করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এসি মিলান। উভয় দলই দু'টি করে গোল করে।
মঙ্গলবার রাতে লা লিগা চ্যাম্পিয়ন ও সেরি আ চ্যাম্পিয়নের খেলার দিকে নজর ছিল পুরো ফুটবল দুনিয়ার।
খেলার শুর"তেই নীরবতা নেমে আসে পুরো ন্যু ক্যাম্পে। গোল করে বসেন অতিথি এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় আলসোন্দ্রে পাতো। ঘড়ির কাটা তখন এক মিনিটও পার হয়নি। সেকেন্ডের কাটা ২৪-এর ঘরে।
বার্সেলোনার বক্সের বেশ কিছুটা বাইরে থেকে দূর পাল্লার শট নেন পাতো। আগুয়ান গোলরক্ষক ভিক্টোর ভালদেস কিছু বুঝে ওঠার আগে বল আশ্রয় নেয় জালে।
এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। কিš' দেখা মিলছিল না গোলের। আসলে দুর্ভাগ্যই বলতে হবে বার্সার। লিওনেল মেসির চারটি শট ঠেকিয়ে দেন মিলান গোলরক্ষক ক্রিস্টিয়ান আব্বিয়াতি।
খেলা মূলত থেমে ছিল মিলানের অর্ধেই। কিš' দলটির পরিকল্পিত ও গোছানো রক্ষণভাগ কিছুতেই ভাঙতে পারছিলেন না মেসিরা।
খেলার ৩৫ মিনিটে আর পেরে ওঠেননি মিলানের রক্ষণভাগের খেলোয়াড়রা। নেস্তা ও আবেতের কড়া পাহারা এড়িয়ে বল নিয়ে মিলানের বক্সের দিকে এগিয়ে যান মেসি। বিপদজনক হয়ে উঠতে দেখে আবেতে ঝাঁপিয়ে পড়ে আটকাতে চেষ্টা করেন তাকে। কিš' পারেননি। ঠিকই শট নেন মেসি সেকেন্ড বার লক্ষ্য করে। পা ছুঁইয়ে পেদ্রো কেবল বলের গতি পরিবর্তন করে দেন। বল চলে যায় জালে। সেই সঙ্গে প্রাণ ফিরে আসে ন্যু ক্যাম্পে।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে দাভিদ ভিয়ার ফ্রি-কিক গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোলপোস্টের ডান-প্রান্ত ঘেঁষে জড়িয়ে যায় জালে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেঁটে পড়ে পুরো স্টেডিয়াম।
খেলার শেষ মিনিটে সমর্থকরা যখন জয়ের আনন্দ করার প্র¯'তি নি"েছ, ঠিক তখনই আবার নীরব হয়ে যায় ন্যু ক্যাম্প। অতিরিক্ত সময়ের (৯০ ৩) তিন মিনিটে বার্সার বক্সের সামনে জটলার মধ্য থেকে হঠাৎ করেই মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন মিলানের রক্ষণভাগের খেলোয়াড় থিয়াগো সিলভা।
গত মৌসুমের ছন্দ এ মৌসুমে এখনো খুঁজে পায়নি বার্সেলোনা। শনিবার লা লিগায় নিজেদের দ্বিতীয় খেলায় ২-২ গোলে ড্র করে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। মাত্র তিন দিন পর নিজেদের মাঠেও জিততে পারলো না তারা।
এছাড়া চেলসি ২-০ গোলে বায়ার্ন লেভারকুসেনকে, মার্সেই ১-০ গোলে অলিম্পিয়াকোসকে ও পোর্তো ২-১ গোলে শাখতার দনেৎস্ককে হারায়। আর্সেনাল ও বর"শিয়া ডর্টমুন্ডের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৮ ঘ.
bdnews24