ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ইতালির আক্রমণভাগের খেলোয়াড় জলাতান ইব্রাহিমোভিচ মাঠে নামতে পারছেন না।
স্পেন রওনা দেয়ার আগে সোমবার চূড়ান্ত অনুশীলনের সময় চোট পান ইব্রাহিমোভিচ।
অবশ্য বিষয়টি নিয়ে খুব একটা চিন্তায় নেই ক্লাবের প্রধান নির্বাহী আদ্রিয়ান গাল্লিয়ানি। তিনি বলেন, "আমি কান্না-কাটি করছি না। কেননা এটি গ্র"প পর্বের খেলা, নকআউট পর্বের নয়। এছাড়া দলে আলেকজান্ডার পাতো ও এন্টোনিও কাসানোর মতো দু'জন খেলোয়াড় রয়েছে।"
খেলার মতো সুস্থ হয়ে উঠতে ইব্রাহিমোভিচের কয়েকদিন সময় লাগবে বলে ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়।
একই কারণে খেলতে পারছেন না দলের ব্রাজিলের খেলোয়াড় রবিনহো।
তবে সুখবরও আছে এসি মিলানের জন্য। দলে ফিরেছেন গিয়ানলুকা জামব্রত্তা, ক্লেয়ারেন্স সিড্রোফ ও তায়ে তাইয়ো।
গ্র"প 'এইচ'র খেলায় মঙ্গবার নু-ক্যাম্পে এসি মিলান খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩২ ঘ.
bdnews24