ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের খেলোয়াড় নাইজেরিয়ার পিটার ওডেমউইঙ্গির একমাত্র গোলে নরউইচ সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ব্রমউইচ।
নিজেদের মাঠে রক্ষণভাগের খেলোয়াড় রিটসিয়ে দে লায়েটের ভুলে রোববার খেলার ৩ মিনিটে গোল খেয়ে বসে নরউইচ।
অন্যের ভুলের সুযোগ নিয়ে গোল করলেও পেনাল্টি থেকে গোল দিতে পারেন ওডেমউইঙ্গি। খেলার ৭৬ মিনিটে নরউইচের বদলি খেলোয়াড় স্টিভ মরিসনকে নিজেদের বক্সে অবৈধভাবে বাধা দেন ব্রমউইচের রক্ষণভাগের খেলোয়াড় স্টিভেন রিড। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
কিন্তু ওডেমউইঙ্গির উঁচু করে মারা শটটি লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন নরউইচ গোলরক্ষক ডেক্লান রুড।
প্রথম তিন খেলায় টানা হারের পর এই জয় ওয়েস্ট ব্র"মউইচ শিবিরে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
ফুলহ্যাম ও ব্ল্যাকবার্ন রোভার্সের মধ্যে দিনের অন্য খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০০ ঘ.
bdnews24