২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপানিয়ল, বেটিস ও ওসাসুনার জয়

লা লিগায় রোববার এসপানিয়ল ২-১ গোলে অ্যাথলেটিক বিলবাওকে ও ওসাসুনা একই ব্যবধানে হারিয়েছে স্পোর্টিং গিজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগায় রোববার এসপানিয়ল ২-১ গোলে অ্যাথলেটিক বিলবাওকে ও ওসাসুনা একই ব্যবধানে হারিয়েছে স্পোর্টিং গিজনকে। দিনের অন্যান্য খেলায় রিয়াল বেটিস ১-০ গোলে জিতেছে মালোর্কার বিপক্ষে। রেসিং সান্তান্দার-লেভান্তে ও রায়ো ভায়েকানো-জারাগোজার খেলা গোল শূন্য ড্র হয়। এসপানিয়লের মাঠে শুরু থেকেই সমান তালে লড়ে যায় অতিথি বিলবাও। তবে ২৫ মিনিটে এসপানিয়লকে এগিয়ে নেন সার্জিও গার্সিয়া দে লা সুয়েন্তে। আলভারোর আড়াআড়ি শটে মাথা দিয়ে জালে জড়িয়ে দেন বার্সেলোনার সাবেক যুব দলের এই খেলোয়াড়। ৬২ মিনিটে খেলায় সমতা ফেরান বিলবাওয়ের ফার্নান্দো লরেন্তে। কর্নার থেকে হাওয়ার ভাসানো বল মাথা দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। দর্শকদের আনন্দে ভাসিয়ে ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন সেই সুয়েন্তে। বিলবাও গোলরক্ষক গোর্কার ভুলে বক্সের মধ্যে বল পেয়ে যান সুয়েন্তে। তীব্র শটে বল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়। দুই খেলায় এক জয় ও এক হার নিয়ে এসপানিয়লের পয়েন্ট ৩। বিলবাওয়ের পয়েন্ট ১। এদিকে ওসাসুনার হয়ে ২৮ মিনিটে নিনো ও ৩০ মিনিটে আলভারো সেজুদো গোল করেন। গিজনের দাভিদ বারাল ৭৫ মিনিটে একটি গোল শোধ করেন। দুই খেলায় এক জয় ও এক ড্র নিয়ে দলটি পয়েন্ট ৪। গিজন ভান্ডার এখনো শূন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫৫৫ ঘ.