২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার সামনে বাধা স্টসুর

ইউএস ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়াম ও স্যাম স্টসুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়াম ও স্যাম স্টসুর। প্রথম সেমিফাইনালে ১৩টি গ্রান্ড স্লাম জয়ী সেরেনা ৬-২ ও ৬-৪ গেমে হারান শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকিকে। দ্বিতীয় সেমিফাইনালে নবম বাছাই স্যাম স্টসুর ৬-৩, ২-৬ ও ৬-২ গেমে হারান অ্যাঞ্জেলিক কারবেরকে। এ নিয়ে দ্বিতীয়বার কোনো গ্রান্ড স্লামের ফাাইনালে উঠলেন স্টসুর। চোট ও অসুস্থতার কারণে বছরের অধিকাংশ সময় কোর্টের বাইরে ছিলেন সেরেনা। কিন্তু ইউএস ওপেনের রয়েছেন দারুণ ছন্দে। এই ম্যাচের সবকিছু ভুলে যেতে চাইবেন ওজনিয়াকি। সেরেনা যেমন চান ২০০৯ সালের সেমিফাইনালের স্মৃতি ভুলে যেতে। সেবার কিম ক্লির্স্টাসের বিপক্ষে একটি কল নিয়ে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এবার ঠিক তাই করলেন ওজনিয়াকি। সেবার সেরেনা পরাজিত দলে থাকলেও এবার তিনি জয়ী। সেরেনা ও স্টসুর ১১ সেপ্টেম্বর খেলবেন ফাইনালে। ম্যাচ শেষে সেরেনা বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আগামীকাল একটি বিশেষ দিন। এই দিনে আমি খেলতে চেয়েছিলাম। তা পূরণ হওয়ায় আমি সত্যিই আনন্দিত।" ওজনিয়াকি বলেন, "আমি কখনো আশা ছাড়িনি। কিন্তু সেরেনা আজ খুব ভালো খেলেছেন। তিনি দারুণ ছন্দে আছেন। তার সার্ভগুলো ছিল রীতিমত খুনে।" ম্যাচে ১১টি এইস সার্ভ করেন সেরেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২৪ ঘ.