২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের ভাবনায় এখন বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সব ভাবনা এখন বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সব ভাবনা এখন বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর নিয়ে। আগামী ১২ সেপ্টেম্বর বাফুফের নির্বাহী কমিটির পরবর্তী সভায় অন্যতম প্রধান 'এজেন্ডা' হিসেবে রয়েছে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর। মূলত সেখানেই ঠিক হবে কবে মাঠে গড়াবে এই লিগ। যদিও দলবদলের সম্ভাব্য একটি তারিখ আগেই ঘোষণা করেছে পেশাদার লিগ কিমিটি। ১ থেকে ১৫ অক্টোবর হবে লিগের দ্বিতীয় স্তরের দলবদল। দলবদলের দুই সপ্তাহ পর লিগ শুরুর পরিকল্পনা বাফুফের। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১ নভেম্বর। পেশাদার লিগ কমিটির চেলারম্যান সালাম মুর্শেদী বলেন, "আমাদের যে করেই হোক খেলা মাঠে রাখতে হবে। তাই এই উদ্যোগ।" এই লিগের ভেন্যুর ক্ষেত্রেও নতুন করে ভাবা হচ্ছে। বি -লিগ কমিটির চেয়ারম্যান বলেন, "ফুটবলকে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে কয়েকটি ভেন্যু রাখার পরিকল্পনা রয়েছে আমাদের। তা হতে পারে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ,কক্সবাজার ও সিলেট।" "মূল স্তরের মতো দ্বিতীয় স্তরের খেলার ভেন্যু হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে না। প্রতিটি ভেন্যুতে ১০-১৫দিন করে খেলা হবে, " বলেন সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৭ ঘ.