২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে রাখতে ---

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অত্যাচারে অতিষ্ট ব্রাজিলের ক্লাব স্যান্তোস। নেইমারকে রাখার জন্য তাই এবার তাকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অত্যাচারে অতিষ্ট ব্রাজিলের ক্লাব স্যান্তোস। নেইমারকে রাখার জন্য তাই এবার তাকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে তারা। স্যান্তোস সভাপতি লুইজ রিবেইরো ঠিক করেছেন, ইউরোপীয় ফুটবলের মায়া কাটাতে ১৯ বছরের নেইমারকে নতুন চুক্তির আওতায় আনবেন তিনি। নেইমার স্যান্তোসে থাকবেন কি না, গত কয়েক সপ্তাহ ধরেই তা 'গরম খবর' হয়ে আছে। বার্সা আর রিয়ালের টানা-হেঁচড়ায় নেইমার হয়তো স্বদেশ ছেড়ে পূর্বসূরীদের মতো পাড়ি জমাতে পারেন ইউরোপে, এই ভয়টাই চেপে ধরেছে স্যান্তোসকে। তারওপর গত সপ্তাহে খবর বেরিয়েছিল, বার্সেলোনার এক প্রতিনিধি ব্রাজিল রওনা দিয়েছে চুক্তি নিয়ে আলাপ করতে। তাই আর দেরি না করে নতুন চুক্তির সিদ্ধান্ত নিয়েই ফেললেন সভাপতি রিবেইরো। রেডিও গ্লোবকে তিনি বলেন, "নুতন চুক্তি নিয়ে বিস্তারিত কিছু বলবো না। তবে এটা বলতে পারি, তাকে ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই।" "আমরা তাকে রাখতে চাই এবং তার জন্য যথা সম্ভব সব কিছুই আমরা করবো," যোগ করেন রিবেইরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০১৮ ঘ.