২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলে ফিরতে পারেন বেকহাম

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) আবারো দেখা যেতে পারে ডেভিড বেকহামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) আবারো দেখা যেতে পারে ডেভিড বেকহামকে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সকার লিগে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলছেন বেকহাম। চলতি বছরের শেষ দিকে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তাই ইপিএলের দলগুলো বেকহামের দিকে হাত বাড়িয়েছে। ৩৬ বছর বয়সী বেকহামের পায়ে আর আগের মতো জাদু নেই। তারপরও তাকে দলে নেয়ার অন্যতম প্রধান কারণ দলের 'ব্র্যান্ডভ্যালু' বাড়ানো। বেকহামকে দলে টানার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে টটেনহ্যাম হটস্পার। গত দুই মৌসুম ধরে চমক দেখানো দলটির সঙ্গে গত মৌসুমে সকার লিগের বিরতির সময় অনুশীলন করেন সাবেক ম্যানচেষ্টার ইউনাইটেডের এই খেলোয়াড়। টটেনহ্যাম কোচ হ্যারি রেডন্যাপ তাই খুবই আগ্রহী বাঁকানো কিকের জন্য বিখ্যাত এই খেলোয়াড়কে দলে নিতে। শুক্রবার সান নিউজকে রেডন্যাপ বলেন, "যদি বেকহাম টটেনহামে আসতে চান, আমি তাকে দু'হাতে লুফে নেবো।" এদিকে কুইন্স পার্ক রেঞ্জার্সও বেকহামকে নিতে চায়। কেপিআর মালিক টনি ফার্নান্ডেজ টুইটারে বেকহামকে দলে নেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০০ ঘ.