২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্বে স্পেন, ইতালি ও নেদারল্যান্ডস

জার্মানির পর ইউরো-এর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইতালি ও নেদারল্যান্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির পর ইউরো-এর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইতালি ও নেদারল্যান্ডস। প্রতিযোগিতা হবে ২০১২ সালে। বছাই পর্বে মঙ্গলবার স্পেন ৬-০ গোলে লিকট্যানস্টাইনকে, ইতালি ১-০ গোলে স্লোভেনিয়াকে ও নেদারল্যান্ডস ২-০ গোলে ফিনল্যান্ডকে হারিয়েছে। বিজয়ী তিনটি দলেরই দু'টো করে খেলা বাকি রয়েছে। যদিও 'ই' গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করতে আরো এক পয়েন্ট দরকার নেদারল্যান্ডসের। তবে এরই মধ্যে গ্র"পের দ্বিতীয় স্থান তারা নিশ্চিত করেছে। দিনের অপর খেলায় ওয়ালেসকে একমাত্র গোলে হারিয়ে ইউরো-এর চূড়ান্ত পর্বে খেলা অনেকটা নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। খেলার ৩৫ মিনিটে গোলটি করেন অ্যাশলে ইয়াং। সাত খেলায় ইংল্যান্ডের পয়েন্ট ১৭। আর এক পয়েন্ট পেলেই দলটি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তাদের বাকি আছে একটি খেলা। এদিকে রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় ফ্রান্সের চূড়ান্ত পর্বে ওঠা কিছুটা সংশয়ের মধ্যে পড়লো। 'ডি' গ্র"পে ৮ খেলায় ফ্রান্সের পয়েন্ট ১৭। সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বসনিয়া। উভয় দলেরই দু'টো করে খেলা বাকি। স্পেনের হয়ে দু'টো করে গোল করেন নেগ্রেদো ও দাভিদ ভিয়া। এছাড়া ১টি করে গোল করেন জাভি ও সার্জিও রামোস। স্পেন সহজে জিতলেও নিজেদের মাটিতে ইতালির জয় অবশ্য সহজ ছিল না। বদলি খেলোয়াড় গিয়ামপোলো পাজ্জিনির শেষ মুহূর্তের গোলে জেতে ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও বল দখলের লড়াইয়ে স্লোভানিয়ার চেয়ে অনেকটা এগিয়ে ছিল ইতালি। তবে গোলের খেলা ফুটবলে গোলের দেখা পাচ্ছিল না কিছুতেই। খেলার শুরুতেই এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ পায় ইতালি। কিন্তু প্রতিপক্ষের বক্সের মধ্যে জ্যাসমিন হানদানোভিচের বাড়িয়ে দেয়া বলে ঠিক মতো পা লাগাতে পারেননি রোসি। প্রধমার্ধের অন্তিম মুহূর্তে গোলের আরেকটি চমৎকার সুযোগ পায় ইতালি। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত খেলার ৮৫ মিনিটে পাজ্জিনির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। সেই সঙ্গে ৮ খেলায় ২২ পয়েন্ট নিয়ে 'সি' গ্র"পের শীর্ষ দল হিসেবে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৪৭ ঘ.