ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে ভেসে গেছে ইউএস ওপেনের দশম দিন মঙ্গলবারের খেলা।
এদিন ছেলেদের এককের চতুর্থ পর্ব ও মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে হওয়ার কথা ছিল।
শুরু থেকেই ঝড়-বৃষ্টির কবলে পড়েছে বছরের শেষ 'গ্র্যান্ড স্লাম'। প্রতিযোগিতা শুরুর আগে আগে যুক্তরাষ্ট্রে হানা দেয় আইরিন নামের 'হারিকেন'। এখন 'লি' নামের একটি ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে প্রতিযোগিতার বাকি খেলাগুলো নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রতিযোগিতাটি রোববার শেষ হওয়ার কথা। শুরু হয়েছিল ২৯ অগাস্ট।
ছেলেদের এককে ১২জন ও মেয়েদের এককে ৮জন খেলোয়াড় প্রতিযোগিতায় টিকে রয়েছেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬২৩ ঘ.
bdnews24